Friday, May 26, 2017

তৌহীদেরই মুর্শিদ আমার

তৌহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম
ঐ নাম জপলে বুঝতে পারি খোদায়ী কালাম।।


ঐ নামেরই রশি ধরে যাই আল্লর পথে
ঐ নামেরই ভেলায় চড়ে ভাসি নুরের শ্রোতে
ঐ নামের বাতি জ্বেলে দেখি আরশের মোকাম।।

ঐ নামের দামান ধরে আছি আমার কিসের ভয়
ঐ নামের গুনে পাবো আমি খোদার পরিচয়
তার কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম।

ইয়া মোহাম্মাদ বেহেশত হতে

ইয়া মোহাম্মাদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও।।

পীর মুর্শিদ পাইনি আমি , তাই তোমায় ডাকি দিবস যামী
তোমারই না ম হউক হজরত, আমার পরপারের নাও।।

অর্থ-বিভব-জশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন
দুখ শোকে জ্বলে মরি পরান কাদে শ্রন্তিহীন।

আল্লাহ ছাড়া ত্রিভুবনে, শান্তি পাওয়া যায়না মনে
কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী রাহ্ বাতাও।।

এ কোন মধুর শরাব দিলে

এ কোন মধুর শরাব দিলে আল্‌-আরাবী সাকী
নেশায় হলাম দীওয়ানা যে, রঙিন হল আঁখি।।

তৌহীদের শিরাজী নিয়ে
ডাকলে সবায়, ‘যারে পিয়ে’
নিখিল জগৎ ছুটে এল, রইল না কেউ বাকি।।

বসল তোমার মহ্‌ফিল দূর মক্কা মদিনাতে
আল্‌-কোরআনের গাইলে গজল শবে-কদর রাতে।

নর-নারী বাদশা ফকির
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি।

Thursday, May 11, 2017

নুরের দরিয়ায় সিনান করিয়া

নুরের দরিয়ায় সিনান করিয়া কে এল মক্কায় আমিনার কোলে
ফাগুন পুর্ণিমা নিশীথে যেমন আসমানের কোলে রাঙা চাঁদ দোলে।।

কে এলো কেএলো গাহে কোয়েলিয়া
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া
গ্রহতারা ঝুকে করিছে কুর্ণিশ হুরপরী হেসে পড়িছে ঢলে।।

জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে,
তাহরীমা বেধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল খোদার আরশ টলে।

এলোরে চির চাওয়া এল আখেরি নবী
সৈয়দে মক্কী মাদানী আল আরবী
নাজেল হয়ে সেযে ইয়াকুত রাঙা ঠোটে
শাহাদাতের বানী আধো আধো বোলে।।

মুহাম্মাদ নাম যতই জপি ততই মধুর লাগে

D#

মুহাম্মাদ নাম যতই জপি ততই মধুর লাগে
নাম এত মধু থাকে কে জানিতো আগে ॥

ঐ নামেরি মধু চাহি / মন ভ্রমরা বেড়ায় গাহি
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি / (ঐ) নামের অনুরাগে ॥

ও নাম প্রানের প্রিয়তম / ও নাম জপি মজনু সম
ঐ নামে পাপিয়া গাহে / প্রানের গোণাপ বাগে ॥

আমি ঐ নামে মুসাফির রাহি / চাইনা তখ্ত শাহানশাহী
নিত্য ও নাম ইয়া ইলাহি /  যেন হৃদে জাগে ॥

আল্লাহ্, নামের বীজ বুনেছি

(আমি) আল্লাহ্, নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে
ফলবে ফসল বেচব তারে কেয়ামতের হাটে।।

পত্তনীদার যে এই জমির/ খাজনা দিয়ে সেই নবীজীর
বেহেশতেরী তালুক কিনে, বসব সোনার খাটে (রে)।।

মসজিদে মোর মরাই বাঁধা, হবেনাকো চুরি
মনকির নাকির দুই ফেরেশ্তা, হিসাব রাখে জুড়ি’রে।

রাখবো হেফাজতের তরে/ ঈমানকে মোর সাথি করে
রদ হবে না কিস্তি  (মোর), জমি উঠবেনা আর লাটে (রে) ।।

খোদা এই গরীবের শোন শোন মোনাজাত

খোদা এই গরীবের শোন শোন মোনাজাত
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবন ভাত।।

মাঠে সোনার ফসল দিয়ো গৃহ ভরা বন্ধু প্রিয়
হৃদয় ভরা শান্তি দিও সেইতো আমার আবহায়াত।।

আমায় দিয়ে কারও ক্ষতি হয়না যেন দুনিয়ায়
আমি কারুর ভয় না করি মোরেও কেহ ভয় না পায়  (খোদা)

মসজিদে যাই তোমার টানে (যেন) মন নাহি ধায় দুনিয়া পানে
আমি ঈদের চাঁদ দেখি যেন, আসলে দুঃখের আধার রাত।।