Monday, May 1, 2017

যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যা বেলায়

যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রনাম
তব দেবতার নাম নিয়ে ভুলিয়া বারেক প্রিয় নিও মোর নাম।।

একদা এমনি এক গোধূলী বেলায় 
যেতেছিলে মন্দিরে পথে একলা
জানিনা কাহার ভুল তোমার পুজার ফুল আমি লইলাম
সেই দেউলের পথ সেই ফুলের সপথ প্রিয় তুমি ভুলিলে
হায় আমি ভুলিলাম।।

পথের দুধারে সেই কুসুম ফোটে হায় এরা ভোলেনি
বেধেছিলে তরু শাখে লতার যে ডোর হের আজো খোলেনি

একদা যে নীলনভে উঠেছিল চাঁদ
ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ
আজি অশ্রু বাদল সেথা ঝরে অবিরাম।।

আমার আপনার চেয়ে আপন যে জন

আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায়।।

আমারি মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে
কভূসে চকোর সুধা-চোর আসে নিশীথে স্বপনে জোছনায়।।

আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
অশনি আলোকে হেরি তারে থির বিজলি উজল অভিরাম।

আমারি রচিত কাননে বসিয়া
পরানু প্রিয়ারে মালিকা রচিয়া
সে-মালা সহসা দেখিনু জাগিয়া আমারি গলে দোলে হায়।।

অরুন কান্তি কেগো যোগি ভিখারী

অরুন কান্তি কেগো যোগি ভিখারী
নিরবে হেসে দাড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি।।

রাস বিলাসিনী আমি আহিরিনী
শ্যামল কিশোর রুপ শুধু চিনি
অম্বরে হেরি আজ একি জ্যোতি পুঞ্জ
হে গিরিজাপতি কোথা গিরিধারী।।

সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেস ভৈরব আমি ব্রজবালা
হে শিব সুন্দর বাঘছাল পরিহর
ধর নটবর বেশ পর নিপমালা।

নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি
পার্বতি নই আমি আমি শ্রিমতি
বিষাণ ফেলিয়া হও বাঁশরীধারি।।

সখি সে হরি কেমন বল

সখি সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল।।

সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাশরীতে
যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল।।

তারে কি নামে ডাকিলে আসে
কোন রুপ কোন গুন পাইলে সে রাধা সম ভালবাসে।

সখি শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত আলো
মায়া ভুলাইতে মায়বী সে নাকি
করেগো মায়ার ছল।।

দে জাকাত দে জাকাত

Cm
দে জাকাত দে জাকাত তোরা দেরে জাকাত
তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত।।

দেখ পাক কোরআন শোন নবীজীর ফরমান
ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান
তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।।

তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম
আছে দৌলতে তোর তাদেরও ভাগ বলেছেন রহিম
বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রসুলে কারিম
সঞ্চয় তোর সফল হবে, পবিরে নাজাত।।

এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে
হয়তো চেরাগ জ্বলবে নাতোর গোরে শবেরাতে
এই জাকাতের বদলাতে পাবি বেহেশতী সওগাত।।

https://youtu.be/-WNv8zBUj1U

ভোরের ঝিলের জলে

ভোরের ঝিলের জলে
শালুক পদ্ম তোলে কে
ভ্রমর কুন্তলা কিশোরী
ফুল দেখে বেভুল সিনান বিসরি।।

একি নুতন লীলা আঁখিতে দেখি ভুল
কমল ফুল যেন তোলে কমল ফুল
ভাসায়ে আকাশ গাঙে অরুন গাগরি।।

ঝিলের নিথর জলে আবেশে ঢল ঢল
গলে পড়ে শত সে তরঙ্গে
শারদ আকাশে দলে দলে আসে
মেঘ বলাকার খেলিতে সঙ্গে।

আলোক মঞ্জরী প্রভাত বেলা
বিকশি জলে কিগো করিছে খেলা
বুকের আচলে ফুল উঠিছে শিহরি।।