Wednesday, May 18, 2022
Monday, May 2, 2022
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।।
Monday, March 14, 2022
নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার
নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার।তোমায় আমি করব সৃজন- এ মোর অহংকার।। র'চব সুরধুনী-তীরেআমার সুরের উর্বশীরে,নিখিল কন্ঠে দুলবে তুমি গানের কন্ঠহার-কবির প্রিয়া অশ্রুমতী গভীর বেদনার!
Saturday, November 20, 2021
এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
এলো রমজানেরি চাঁদ এবার
দুনিয়াদারি ভোলসারা বরষ ছিলি গাফেল
এবার আঁখি খোল্।। এই একমাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ্ থেকে
কিয়ামতের নিয়ামত তোর
ঝুলি ভরে তোল্।। বন্দী রহে এই মাসে শয়তান
মালাউন (তার) এই মাসে যা করবি সওয়াব
দর্জা হাজার গুণ। ভোগ বিলাসে মাখ্লি যে
পাঁক রমজানে তা হবে রে সাফ
এফতারে তোর কর রে সামান
আল্লা রসুল বোল্।। এলো রমজানেরি চাঁদ তাল : কাহার্বা আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল
ইসলাম শিল্পী : রাবেয়া খাতুন
(ঊষারাণী দেবী)
Tuesday, October 26, 2021
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল।প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের মুকুল।।
দীর্ঘ বরষ মাস তাহারি আশেজাগিয়া রব তব দুয়ার-পাশে,বহিবে কবে ফুল-ফুটানোদখিনা বাতাস অনুকূল।।
আর কারে দাও যদি আমার সে ধ্যানের কুসুমক্ষতি নাই ওগো প্রিয় ভাঙুক এ অকরুণ ঘুম।
গুঞ্জরি’ গুঞ্জরি’ ভ্রমর সমকাঁদিব তোমারে ঘিরি’ প্রিয়তমহুতাস বাতাস সম কুসুম ফুটায়েচলে যাব দূরে বেভুল।।
Thursday, August 12, 2021
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরেভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে।।
গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু
পড়বে ঢলেভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে।।
মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায়
নিওক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়।
ঘুমাই যদি কাছে থেকো, হাতখানি মোর
হাতে রেখোজেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে।।যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।।
রাগ : সাহানা, তাল : কাহার্বাআদি রেকর্ডিং : ১৯৪১
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : বিনয় কুমার অধিকারী
Saturday, July 31, 2021
এখনো ওঠেনি চাঁদ
এখনো
ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয় নি যে মোর সারা –
হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে –
হে পথিক যাও ফিরে॥
পল্লব-গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে –
হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি’
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে –
হে পথিক যাও ফিরে॥
Subscribe to:
Posts (Atom)