Saturday, November 20, 2021
Tuesday, October 26, 2021
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল।প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের মুকুল।।
দীর্ঘ বরষ মাস তাহারি আশেজাগিয়া রব তব দুয়ার-পাশে,বহিবে কবে ফুল-ফুটানোদখিনা বাতাস অনুকূল।।
আর কারে দাও যদি আমার সে ধ্যানের কুসুমক্ষতি নাই ওগো প্রিয় ভাঙুক এ অকরুণ ঘুম।
গুঞ্জরি’ গুঞ্জরি’ ভ্রমর সমকাঁদিব তোমারে ঘিরি’ প্রিয়তমহুতাস বাতাস সম কুসুম ফুটায়েচলে যাব দূরে বেভুল।।
Thursday, August 12, 2021
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরেভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে।।
গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু
পড়বে ঢলেভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে।।
মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায়
নিওক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়।
ঘুমাই যদি কাছে থেকো, হাতখানি মোর
হাতে রেখোজেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে।।যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।।
রাগ : সাহানা, তাল : কাহার্বাআদি রেকর্ডিং : ১৯৪১
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : বিনয় কুমার অধিকারী
Saturday, July 31, 2021
এখনো ওঠেনি চাঁদ
এখনো
ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয় নি যে মোর সারা –
হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে –
হে পথিক যাও ফিরে॥
পল্লব-গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে –
হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি’
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে –
হে পথিক যাও ফিরে॥
Tuesday, May 11, 2021
আল্লাতে যার পূর্ণ ঈমান
Gআল্লাতে যার পূর্ণ ঈমান কোথা
সে মুসলমানকোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।।
(যাঁর)মুখে শুনি তৌহিদের কালামভয়ে মৃত্যুও করিত সালাম।যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্।। স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক।হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্। কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া,ত্রিভুবনে ভয় করিত না যাঁরা।আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্আন্।।
Wednesday, November 25, 2020
নাই চিনিলে আমায় তুমি
নাই
চিনিলে আমায় তুমি রইবো আঁধেক চেনাচাঁদ
কি জানে কোথায় ফোটে? চাঁদনী রাতে হেনা। আধো
আঁধার আধো আলোতেএকটু
চোখের আলাপ পথে জানিতাম
তাও ভুলবে তুমি আমার
আখি ভুলবে না।। আমার
ইষৎ পরিচয়ের সেই সঞ্চয় লয়ে হয়না
সাহস তোমায় যাব মনের কথা কয়ে। একটু
জানার মধু পিয়েবেড়াই
কেন গুনগুনিয়েতুমি
জানো আমি জানি আর কেহ জানেনা।।x
Monday, October 12, 2020
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে)
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে) আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই যে গিয়েছে আমায় ফেলে’।।
তোদের মত ঘর ছিল ভাই আমার এম্নি গাঙের কূলে, আর সেই ঘরেতে রূপের জোয়ার উঠতো দু'লে দু'লে। সেই সোনার পরী উড়ে গেছে রে (ও ভাই) সোনার পাখা মেলে'।।
পায়ে চ’লে খুঁজি তা'রে, আমি গাঁয়ে গাঁয়ে খুঁজি, নাইতে চলে বৌ-ঝি, আমি ভাবি সে-ই বুঝি। চাঁদের দেশের মেয়ে সে ভাই, গেছে বাপের বাড়ি, আর মাটিতে মোর পা বাঁধা ভাই, (আমি) উড়ে যেতে নারি। হারালে সব যায় পাওয়া ভাই (ও ভাই) মানুষ নাহি মেলে।।
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলেধারা : ভাটিয়ালী, তাল : কাহার্বাআদি রেকর্ডিং : ১৯৩৪কথা ও সুর : কাজী নজরুল ইসলামশিল্পী : নিমাইচরণ চক্রবর্তী
রেকর্ড সংগ্রাহক : শ্রী সোমক চন্দরেকর্ড # মেগাফোন জেএনজি ৯৭
https://www.youtube.com/watch?v=Xh_awR5rros&list=PLA7QJ9lLPaO2cMrlfgRtN8JYTxGjCGd4_
Subscribe to:
Posts (Atom)