Wednesday, February 6, 2019

ফুলের জলসায় নীরব কেন কবি


ফুলের জলসায় নীরব কেন কবি
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি।।

যে বীনা তোমার পায়ের কাছে
বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে
তোমার পরশে ছড়াক হরশে
আকাশে বাতাসে তার সুরের সুরভি।।

তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানী রাতে
গোলাপ হয়ে কাঁদে তাহারি কামনা উদাস প্রাতে।

ফিরে যে আসিবে না ভোল তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত চাঁদের বাসনা ভোলাতে
অরুন অনুরাগে উদিল রবি।।

সে চলে গেছে বলে কিগো

সে চলে গেছে বলে কিগো
স্মৃতি ও হায় যায় ভোলা (হায়)
ওগো মনে হলে তার কথা (২)
আজো মর্মে সে মোর দেয় দোলা।।

ঐ প্রতিটি ধুলি কনায়
আছে তার ছোঁয়া লেগে হেথায়
আজো তাহারি আসার আশায়
রাখি মোর ঘরের সব দ্বার খোলা।।

হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল উৎসবে
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাঁথা আর ফুল তোলা।

সে নাই বলে বেশী করে
শুধু তার কথাই মনে পড়ে
হেরি তার ছবিই ভুবন ভ’রে
তারে ভুলিতে মিছে বলা।।


কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
আদি রেকর্ডিং-১৯৩৩
শিল্পী: আঙ্গুরবালা দেবী

Wednesday, January 2, 2019

সহসা কি গোল বাধালো পাপিয়ার পিকে

সহসা কি গোল বাধালো পাপিয়ার পিকে
কেন গোলাপ ফুলের টুকটুকে রং
চোখে লাগে ফিকে।।

নাই বৃষ্টি বাদল ওলো দৃষ্টি কেন ঝাপসা হল
অশ্রু জলে ঝালর দোলে চোখের পাতার চিকে।।

পলা-কলির লাল আখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যাথার কথা কে গেলো সই লিখে।

মনের আমার পাইনে লো খেই
কে যেন নেই কি যেন নেই
কে বনবাস দিলো আমার মনের বাসন্তীকে।।

শোন শোন ইয়া ইলাহি


শোন শোন ইয়া ইলাহি
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস রাত।

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
চোখে যেন দেখি শুধু
কুরআনের আয়াত।


দুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস যামী,
তোমার মসজিদেরই ঝাড়ু বর্দার
হোক আমার এ হাত।

সুখে তুমি দুখে তুমি,
চোখে তুমি বুকে তুমি,
এই পিয়াসী প্রানের, খোদা
তুমি আব হায়াত।

Sunday, October 28, 2018

কে দুরন্ত বাজাও

কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি।
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী॥

বন ঢেলে দেয় উজাড় করে
ফুলের ডালা চরণ পরে,
নীল গগনে ছুটে আসে মেঘের রাশি॥

বিপুল ঢেউয়ের নাগরদোলায় সাগর দুলে,
বান ডেকে যায় শীর্ণা নদীর কূলে কূলে।

তোমার প্রলয়-মহোৎসবে
বন্ধু ওগো, ডাকবে কবে?
ভাঙবে আমার ঘরের বাঁধন
কাঁদন হাসি॥

Sunday, September 30, 2018

চাঁদ হেরিছে চাঁদমুখ তার

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে।।
 
হেরিছে রজনী - রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে।।
 
না জানি সজনী কত সে রজনী
কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে
ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
 
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানিয়া চাঁদিনীতে।।
 
রাগ: বাগেশ্রী,
তাল: কাহার্‌বা
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
 
* ড. ব্রহ্মমোহন ঠাকুর - নজরুল সঙ্গীত নির্দেশিকা অনুযায়ী,

 এই প্রচলিত সুরটির প্রকৃত সুরকার হলেন কাজী অনিরুদ্ধ

Tuesday, September 4, 2018

দোলনচাঁপা বনে দোলে

দোলনচাঁপা বনে দোলে দোলপূর্ণিমা রাতে চাঁদের সাথে,
শ্যামপল্লব কোলে, যেন দোলে রাঁধার লতার দোলনাতে।।

যেন দেবকুমারীর শুভ্র হাসি, ফুল হয়ে দোলে ধরায় আসি
আরতির মৃদুজ্যোতি প্রদীপ কলি দোলে, যেন দেউল আঙিনাতে।।

বন-দেবীর ওকি রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে
রাতের সলাজ আঁখিতারা যেন তিমির আঁচলে দোলে, দোলে।

ও যেন মুঠিভরা চন্দন গন্ধ, দোলেরে গোপিনীর গোপন আনন্দ
ও কি রে চুরি করা শ্যামের নুপুর,
তন্দ্রা যামিনীর মোহন হাতে।।