Tuesday, September 4, 2018

নয়ন ভরা জল গো তোমার

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।

বিদায় বেলায় করুন সুরে


বিদায় বেলায় করুন সুরে গাইছো কেন গান
সুরের সাথে হল আকুল পাষান পরান।।

আজকে ব্যাথায় উঠলো ভরে
মালার কুসুম পড়লো ঝ’রে
পরান আমার কেমন করে
নেবে তব দান।।

বৃথায় ফুলে সাজাও মোরে
ভাসায় যত নয়ন লোরে
প্রানের ঠাকুর ডাকেন মোরে
কাদে মম প্রান।।

Thursday, August 9, 2018

এসো শারদ প্রাতের পথিক

এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে।।


দলি, শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল
নীল লাবনি ঝরায়ে চলচল
এসো অরণ্য পর্বতে।।

এসো ভাদরের ভরা নদীতে
ভাসায়ে কেতকী পাতার তরণী
এসো বলাকার রঙ পালক কুড়ায়ে
রাহি’ছায়াপথ-সরণি।

শ্যাম সশ্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া
এসো ধরনীরে ভালোবাসিয়া
দুর নন্দন-তীর হতে।।

Wednesday, July 4, 2018

মোর ঘুম ঘোরে এলে মনোহর

মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ
শ্রাবন মেঘে নাচে নটবর
রমঝম রমঝম রমঝম।
মোর ঘুম

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম, নিরুপম, মনোরম।
মোর ঘুম
 
মোর ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর,
হায় নিলে না সে ফুল,
ছি ছি বেভুল,
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম

Monday, May 28, 2018

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা

আসিছেন হাবিব-এ খোদা আরশ্ পাকে তাই উঠেছে শোর
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে
তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠলো গেয়ে।

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা
হের সেই খুশীতে চাঁদ-সুরুজ আজ হ’ল দ্বিগুন আলা।

ফকির দরবেশ আউলিয়া যারে,
ধ্যানে জ্ঞানে ধরতে নারে
যাঁর মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা ।।

বারেক মুখে নিলে যাঁহার নাম,
চিরতরে হয় দোজখ হারাম
পাপীর তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা।।

মিম হরফ না থাকলে সে আহাদ,
নামে মাখা তার শিরিন শাহাদ্
নিখিল প্রেমাস্পদ্ আমার মোহাম্মদ ত্রিভুবন উজালা।।

Monday, May 7, 2018

ভোর হল ওঠ জাগ মুসাফির,

C
ভোর হল, ওঠ জাগ মুসাফির, আল্লা - রাসুল বোল
গাফলিয়াতি ভোল রে অলস, আয়েশ আরাম ভোল।।

এই দুনিয়ার সরাইখানায়
জনম গেল ঘুমিয়ে হায়!
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল।।

দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তোর
দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর।।

যে দিন আজো আছে বাকী
খোদারে তুই দিসনে ফাঁকি
আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল।।

Sunday, May 6, 2018

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদে কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।



আদি রেকর্ডিং : ১৯৪৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : গিরীন চক্রবর্তী
শিল্পী : সত্য চৌধুরী