Tuesday, October 31, 2023
Sunday, August 6, 2023
হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,
হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা॥
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় ॥
আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়॥
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়।
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়।চিরতরে স্মৃতি আমার জানি মুছে যাবে হায়॥
আরশিতে তার ছায়া পড়ে রয় যবে সে সুমুখে,
সে যবে যায় দূরে চলে অমনি ছবি মিলায়॥
এই ধরণীর খেলা-ঘরে, মনে রাখে কে কারেদুলে সাগর চাঁদ-সোহাগে, মরু মরে পিপাসায়॥
রবি যবে ওঠে নভে, চাঁদে কে মনে রাখেএ কূল ভাঙে ও কূল গড়ে, মানুষের মন নদীর প্রায়।
মোর সমাধির বুকে প্রিয়, উঠবে তোমার বাসর ঘর,হায়, অসহায় ভিখারি মন, কাঁদে তবু সেই ব্যথায়॥
রাগ: আশাবরি, তাল: লাউনি
সে যবে যায় দূরে চলে অমনি ছবি মিলায়॥
Saturday, April 8, 2023
হে মদিনাবাসী, প্রেমিক ধর হাত মম
হে
মদিনাবাসী, প্রেমিক ধর হাত মম।।
জ্বলওয়া
দেখালে দিল হরিলে বন্ধু হলো বেগানা
হেসে
হেসে সংসার কহে দীওয়ানা এ দীওয়ানা।।
বিরহের
এ রাত একেলা কেঁদে হলো ভোর
হৃদয়ে
মোর শান্তি নাহি কাঁদে পরাণ মোর।।
দুখের
দোসর কেউ নাহি মোর নাই ব্যথী ব্যথার
তোমায়
ভুলে ভাসি অকূলে পার করো সরকার।।
হে
মদিনাবাসী, প্রেমিক ধর হাত মম
ধারা:
কাওয়ালী,
তাল:
কাহার্বা আদি রেকর্ডিং: ১৯৩৬
কথা
ও সুর : কাজী নজরুল ইসলাম
প্রথম
শিল্পী: পিয়ারু কাওয়াল
Wednesday, March 29, 2023
সজল হাওয়া কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে
সজল হাওয়া
কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে,তুমি এসো ফিরে।উঠ্ছে কাঁদন ভাঙন-ধরা নদীর তীরে তীরে,তুমি এসো ফিরে।। বন্ধু তব
বিরহেরিঅশ্রু ঝরে গগন ঘেরি' লুটিয়ে কাঁদে বনভূমি অশান্ত সমীরে।। আকাশ কাঁদে,
আমি কাঁদি বাতাস কেঁদে সারা,তুমি কোথায়, কোথায় তুমি পথিক পথহারা।দুয়ার খুলে নিরুদ্দেশেচেয়ে আছি অনিমেষে,আঁচল ঢেকে রাখবো কত আশার প্রদীপটিরে।। রাগ : জয়জয়ন্তী, তাল : কাহার্বাআদি রেকর্ডিং : ১৯৩৬ কথা ও সুর : কাজী নজরুল b ইসলামশিল্পী : পারুল সেন
Monday, September 26, 2022
পথ চলিতে যদি চকিতে
পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়!
চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।
যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,
যে প্রিয়-নামে ডাকিতে মোরে সে-নাম ধরে বারেক ডাকিও।।
তোমার বধুঁ (হায়) পাশে যদি রয়,
মোরও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে আমারো অধিক ভালোবাসিও।
বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও আমি যাব সরিয়া,
রব না হ’য়ে পথের কাঁটা, মাগিব এ বর, মোরে ভুলিও।।
পথ চলিতে যদি চকিতে
রাগ : বারোয়াঁ-মিশ্র, তাল : কাহার্বা
আদি রেকর্ডিং : ১৯৩৩
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : জ্ঞান দত্ত
Saturday, July 2, 2022
বঁধু তোমার আমার এই যে বিরহ
বঁধু
তোমার আমার এই যে বিরহএক জনমের নহে ।তাই যত আছে পাই তত এ হিয়ায়কি যেন অভাব রহে ।।
বারে বারে মোরা কত সে ভুবনে আসিদেখিয়া নিমেষে দুইজনে ভালবাসি,দলিয়া সহসা মিলনের সেই মালাকেন চলিয়া গিয়াছি দোহে ।। আমরা বুঝি গো বাঁধিব না ঘর , অভিশাপ বিধাতার ,শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদ আর পারাবার । (যেন) মোদের জীবন মঞ্জরী দুটি হায়শতবার ফোটে শতবার ঝরে যায় ,(বঁধু) আমি কাঁদি ব্রজে তুমি কাঁদ মধুরায় ,মাঝে অপার যমুনা বহে ।।
Subscribe to:
Posts (Atom)