Saturday, July 2, 2022
Saturday, June 11, 2022
শাওন রাতে যদি
Fশাওন রাতে যদি স্মরণে
আসে মোরেবাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।। ভুলিও স্মৃতি মম নিশীথ-স্বপন
সমআঁচলের গাঁথা মালা ফেলিও পথ ’পরে।।
ঝুরিবে পূবালী বায় গহন দূর বনেরহিবে চাহি তুমি একেলা বাতায়নে। বিরহী কুহু-কেকা গাহিবে
নীপ-শাখেযমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়াদু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
Saturday, May 28, 2022
মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে)
মেঘ-বরণ কন্যা
থাকে মেঘলামতীর দেশে (রে)সেই দেশে মেঘ
জল ঢালিও তাহার আকুল কেশে।। তাহার কালো
চোখের কাজলশাওন মেঘের
চেয়ে শ্যামলচাউনিতে তার
বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)।। সে ব’সে থাকে
পা ডুবিয়ে ঘুমতী নদীর জলেকভু দাঁড়িয়ে
থাকে ছবির মত একলা তরু-তলে (রে)। কদম ফুলের
মালা গেঁথেছড়িয়ে সে দেয়
ধানের ক্ষেতেতারে দেখতে
পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে।।
মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে
তাল : কাহারবা
আদি রেকর্ডিং : ১৯৪৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : চিত্ত রায়
শিল্পী : মৃণালকান্তি ঘোষ
Wednesday, May 25, 2022
কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ,
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে,
মার হাঁক হায়দারী হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী
কাটাবী কাল বসে কি?
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি,
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা, আগুন জ্বালা,
ফেল উপাড়ি।
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।
শিল্পী : গোপাল চন্দ্র সেন
Monday, May 23, 2022
কে এলে গো, কে এলে গো চপল পায়ে
নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়েকে এলে গো, কে এলে গো চপল পায়ে।। ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখি উঠ্ল ডাকি’ বনের পাখি - উঠ্ল ডাকি’। নতুন চাঁদের জোছনা মাখি সোনাল-শাখায় দোল দুলায়ে।। সুনীল তোমার ডাগর চোখের দৃষ্টি পিয়েসাগর দোলে, আকাশ ওঠে ঝিল্মিলিয়ে।পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ-রেণু। ময়ূর-পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে।।
নতুন পাতার নূপুর বাজে তাল : দাদ্রা আদি রেকর্ডিং : ১৯৪১ কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : নীলিমা বন্দ্যোপাধ্যায় (রাণী)
Wednesday, May 18, 2022
আজো মধুর বাঁশরী বাজে
আজো মধুর বাঁশরী বাজেগোধূলি লগনে বুকের মাঝে।।
আজো মনে হয় সহসা কখনজলে ভরা দু'টি ডাগর নয়নক্ষণিকের ভুলে সেই চাঁপা ফুলেফেলে ছুটে যাওয়া লাজে।।
হারানো দিন বুঝি আসিবে না ফিরেমন কাঁদে তাই স্মৃতিরও তীরে।
তবু মাঝে মাঝে আশা জাগে কেন?আমি ভুলিয়াছি, ভোলেনি সে যেনগোমতীর তীরে পাতার কুটিরেসে আজও পথওচাহে সাঁঝে।।x
Subscribe to:
Posts (Atom)