Tuesday, May 2, 2017

তোমায় যদি পেয়ে হারাই

তোমায় যদি পেয়ে হারাই নাইবা পেলাম তবে
নেইকো আশা সারা জীবন তুমি আমার হবে।।

তাইতো তোমায় মালার ডোরে
বাঁধিনিকো নিবিঢ় করে
দুর আকাশের চাঁদকে বলো কে পেয়েছে কবে।।

সুক্লা রাতির চেয়ে আমার কৃষ্ণা তিথি ভালো
চাঁদের চেয়ে ভালো আমার মাটির দীপের আলো।

তুমি হ’য়ো প্রদীপ শিখা
চির কালের বাসন্তিকা
ফুলের বনে চাইনা তোমায় মনের বনে রবে।।

তোমার কুসুম বনে

তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে
তবু মুখপানে প্রিয় চাহ মুখ তুলে।।

দেখি সে-দিনের সম,
ওগো ভুলে-যাওয়া স্মৃতি মম
তব ও-নয়নে আজও ওঠে কি-না দুলে।।

 ওগো ভুল করে আসিয়াছি, জানি ভুলেছ, তুমিও
তবু ক্ষণেকের তরে সে-ভুল ভেঙো না প্রিয়
তীর্থে এসেছি মম দেবীর দেউলে।।
 
তোমার মাধবী-রাতে, আসিনি আমি কাঁদাতে
কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে।।
 
রাগ : খাম্বাজ মিশ্র,
তাল : কাহারবা
আদি রেকর্ডিং : ১৯৩৪
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : নিতাই ঘটক
 

পরদেশী মেঘ যাওরে ফিরে

পরদেশী মেঘ যাওরে ফিরে
বলিও আমার পরদেশীরে।।

সেদেশে যবে বাদল ঝড়ে
কাঁদেনা কি প্রান একেলা ঘরে
বিরহ ব্যাথা নাহি কি সেথা
বাজেনা বাঁশী নদীর তীরে।।

বাদল রাতে ডাকিলে পিয়া
ডাকিলে পিয়া পিয়া পাপিয়া
বেদনায় ভরে ওঠে নাকি রে কাহার হিয়া।

ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগেনা সেথা কি প্রানে কোন সাধ
দেয়না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতি রে।।

মনে পরে আজ সে কোন জনমে

মনে পরে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা
আমি দাড়ায়ে রহিনু ওপারে তুমি ওপারে ভাসালে ভেলা।।

সেই সে বিদায় ক্ষনে
সপথ করিলে বন্ধু আমায় রাখিবে আমারে মনে
ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।।

আজো আসিলে না হায়
মোর অশ্র“র লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়
তোমারে খুজে না পায়।

মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে
গান থেমে যায় হায় ফিরে আসে পাখি
বুকে বিঁধে অবহেলা।।

মন জপ নাম শ্রী রঘুপতি রাম

মন জপ নাম শ্রী রঘুপতি রাম
নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম।।

সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর
চরাচর যে নাম জপে অবিরাম।।

সজল জলদ নীল নবঘন কান্তি
নয়নে করুনা আননে প্রশান্তি। 

নাম স্বরনে টুটে যায় শেকতাপ ভ্রান্তি
রুপ নেহারি মুরছিত কোটি কাম।।

Monday, May 1, 2017

চোখের নেশার ভালবাসা

চোখের নেশার ভালবাসা সোকি কভু থাকে গো
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরনে কে রাখে গো।।

তোমরা ভোল গো যারে চিরতরে ভোল তারে
মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো।।

পুতুল লইয়া খেলা খেলিছ বালিকা বেলা
খেলিছ পরাণ লয়ে তেমনি পুতুল খেলা
ভাঙিছ গড়িছ নিতি হৃদয় দেবতারে গো।।

চোখের ভালবাসা গ’লে
শেষ হয়ে যায় চোখের জলে
বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো।।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।।

চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী, মেঘ করে না তো প্রতিবাদ।।
জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে সুখী।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাধ।।

তাল : দাদরা
আদি রেকর্ডিং : ১৯৪২
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : চিত্ত রায়