Monday, May 1, 2017

একেলা গোরী জলকে চলে গঙ্গা তীর

একেলা গোরী জলকে চলে গঙ্গা তীর
অঙ্গে ঢুলিয়া পড়ে লালসে অলস অধীর।।

কাকনে কলসে বাজে - কত কথা পথ মাঝে
আচল চুমিছে শিশির।।

তটিনীতে চলে কিগো- সোনার বরন মায়া মৃগ
নয়নে আবেশ-মদির।।

আলগা করো গো খোপার বাধন

C
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস গ্যায়ি
বিনোদ বেনীর জরীন ফিতায়
আন্ধা এশক মেরা কস গ্যায়ি।।


তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিল লোভী আমার মন
বেহুঁশ হো কর গিড় পড়ি হাথমে
বাজুবন্দ মে বস গ্যায়ি।।


 কানের দুলে প্রান রাখিলে বিঁধিয়া
আঁখ ফিরা দিয়া চোরি কর নিদিয়া
দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া
আউর নেহি ও ওয়াপস গ্যায়ি।।

এত জল ও কাজল চোখে

এত জল ও – কাজল চোখে পাষানী আনলে বল কে ?
টলমল জল মোতির মালা দুলিছে ঝালর –পলকে ।।
 
দিল কি পুব – হাওয়াতে দোল , বুকে কি বিঁধিল কেয়া ?
কাঁদিয়া কুটিরে গগন এলায়ে ঝামর অলকে।।
 
চলিতে পৈচি কি হাতের বাধিল বৈচি কাটাতে ?
ছাড়াতে কাচুলির কাঁটা বিধিল হিয়ার ফলকে ।।
 
যে দিনে মোর দেওয়া – মালা ছিঁড়িলে আনমনে সখি ,
জড়াল যুঁই – কিসুমী – হাড় বেণীতে সেদিন গুলো কে ।।
 
যে পথে নীর ভরণে যাও বসে রই সে পথ – পাশে
দেখি নিত কার পানে চাহি কলসীর সলিল ছলকে ।।
 
মুকুলী মন সেধে সেধে কেবলি ফিরিনু কেদে ,
সরসীর ঢেউ পলায় ছুটি না ছুতেই নলিন – নোলকে ।।

বুকে তোর সাত সাগরের জল পিপাসা মিটল না কবি ,
ফটিক – জল ! জল খুঁজিস যেথায়
কেবলি তড়িৎ ঝলকে ।।
 
( মান্দ – কাওয়ালী )

হারানো হিয়ার নিকুঞ্জপথে

হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি।।

চারিদিকে মোর উড়িছে কেবল শূকনো পাতা মলিন ফুল-দল
বৃথাই কেন হায় তব আখি জল ছিটাও অবিরল দিবস-যামী।।

এলে অবেলায় পথিক বেভুল বিধিছে কাটা নাহি যবে ফুল
কি দিয়ে বরন করি ও চরণ, নিভেছে জীবন, জীবন স্বামী।।

পায়ে বিধেছে কাঁটা সজনী ধীরে চল

পায়ে বিধেছে কাঁটা সজনী ধীরে চল
চলিতে ছলকি যায় ঘটে জল ছল ছল
ধীরে ধীরে ধীরে চল।।

একে পথ আঁকাবাঁকা তাহে কন্টক শাখা
আচল ধরে টানে, টলে তনু টলমল।।

ভরা যৌবন তরী তাহে ভরা গাগরি
বুঝি হয় ভরা ডুবি ছি ছি আমার একি হ’ল।

পথের বাঁকে ওকে হাঁসে ডাগর চোখে
হাসিবে পথের লোকে সখি সরে যেতে বল।।

জাগো সাকি হাম দরদী

জাগো সাকি হাম দরদী জাম বাটিতে দাও শারাব
চুলোয় যাক এই দুঃখ ব্যাথা ধুলোয় ঢাকুক সব অভাব।।

ভর পেয়ালা দাস্তে দে দোস্ত মাস্ত হয়ে বুদ সেই নেশায়
দি ফেলে এই শির হতে  ওই সুনীল আকাশ গাঠরিটায়।।

ভয় কি সখি করবে নিন্দা শাস্ত্র শকুন বন্ধুরা
বদনামে মোর পরোয়া থোড়াই চালাও পানসী দাও সুরা।
সব অজানা জানার মাঝে দিল দরদী ফিরনু ভাই
দুনিয়া ঘুরে দেখনু ঢুড়ে দিল দরদী বন্ধু নাই।।

গুলবাগে আর দেবদারুতে দেখতে কারো হয়না সাধ
দেখলে প্রিয়ার সকল সাধ আর চাদনী সফেদ বদন চাঁদ
দিবানিশি পাসরে ব্যাথা ওরো হাফিজ দুদিন থাম
আসবে প্রিয়া দিলজানিয়া পুর্ন হবে মনস্কাম।।

আমার কোন কুলে আজ ভিড়লো তরী

আমার কোন কুলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
আমার ভাটির তরী আবার কেন
উজান যেতে চায়।।

দুঃখেরে কান্ডারী করি
আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী
তুমি ডাক দিলে কোন স্বপন পরী
নয়ন ইশারায়।।

নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিলে ঝড়ের রাতি
তুমি কে এলে মোরে সুরের সাথী
গানের কিনারায়।

সোনার দেশের সোনার মেয়ে
তুমি হবে কি মোর তরীরে নেয়ে
ভাঙা তরী চলো বেয়ে
রাঙা অলকায়।।