Sunday, October 18, 2026
Saturday, July 18, 2026
বাসন্তী রং শাড়ি প'রো
বাসন্তী রং শাড়ি প'রো খয়ের রঙের টিপ্।
সাঁঝের বেলায় সাজবে যখন
জ্বাল্বে যখন দীপ্॥
দুলিয়ে দিও দোলন্ খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখ্লা ক’রো কটি-তটে শিউরে-ওঠা নীপ্॥
কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্-অতসীর কাঁকন প'রো, কনক-গাঁদার চুড়ি।
আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ 'পরে,
তুমি বাকি আধখানা চাঁদ ধরার মণি-দীপ্॥
Saturday, May 25, 2024
বেল ফুল এনে দাও চাই না বকুল
Cm
বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর, কি ভুল।।
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
গিরি-মল্লিকা কই’ চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।
Wednesday, May 1, 2024
তোমারেই আমি চাহিয়াছি প্রিয়
F#তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার।। বনে তুমি যবে ছিলে বনফুলগেয়েছিনু গান আমি বুল্বুল্,ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।। তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর–ছন্দ,আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল–গন্ধ। কত বসন্তে কত বরষায়খুঁজেছি তোমায় তারায় তারায়,আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে প্রীতি–সম্ভার।।
তাল: দাদরা
Thursday, February 15, 2024
হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।
হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।বাকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম॥তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে!অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে॥
সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভেপীতধড়া প’রো কালো অঙ্গে (হরি হে)নীল কপোত সম চরণ দুটিনেচে যাক অপরূপ ভঙ্গে (হরি হে)
যেন নূপুর বাজেহরি সেই পায়ে যেন নূপুর বাজে।বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে।ঐ চরণে জড়ায়ে পরান আমার(যেন) মঞ্জির হয়ে বাজে॥
Tuesday, October 31, 2023
কার মঞ্জির রিনিঝিনি বাজে
কার মঞ্জির রিনিঝিনি বাজে - চিনি চিনি।
প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী।।
বন-শিরিষের জিরিজিরি পাতায়
ধীরি ধীরি ঝিরি ঝিরি নূপুর বাজায়,
তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী।।
আমার গানে তারি চরণের অনুরণনে
ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে।
কান পেতে রই দুয়ার পাশে
তারি আসার আভাস আসে,
ঝঙ্কার তোলে মনের বীণায় বীণ-বাদিনী।।
রাগঃ সিন্ধুরা
তালঃ কাহার্বা
তরুণ অশান্ত কে বিরহী
তরুণ অশান্ত কে বিরহী।
নিবিড় তমসায় ঘন ঘোর বরষায় —
দ্বারে হানিছ কর রহি রহি।।
ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা
কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা
চোখে আশা-বিদ্যুৎ
এলে কোন মেঘদূত,
বিধূর বঁধূর মোর বারতা বহি’।।
রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল
পাষাণের ভাঙালে ঘুম
পাষাণের
ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁওয়ায়,গলিয়া সুরের তুষার
গীত-নির্ঝর ব’য়ে যায়॥ উদাসী বিবাগী মন যাচে আজ
বাহুর বাঁধন, কত জনমের কাঁদন ও-পায়ে
লুটাতে চায়॥ ওগো তোমার চরণ-ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুলতোমার বেণীর বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল চম্কে ওঠে মোর গগন ঐ
হরিণ-চোখের চাওয়ায়॥
Sunday, August 6, 2023
হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,
হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা॥
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় ॥
আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়॥
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়।
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়।চিরতরে স্মৃতি আমার জানি মুছে যাবে হায়॥
আরশিতে তার ছায়া পড়ে রয় যবে সে সুমুখে,
সে যবে যায় দূরে চলে অমনি ছবি মিলায়॥
এই ধরণীর খেলা-ঘরে, মনে রাখে কে কারেদুলে সাগর চাঁদ-সোহাগে, মরু মরে পিপাসায়॥
রবি যবে ওঠে নভে, চাঁদে কে মনে রাখেএ কূল ভাঙে ও কূল গড়ে, মানুষের মন নদীর প্রায়।
মোর সমাধির বুকে প্রিয়, উঠবে তোমার বাসর ঘর,হায়, অসহায় ভিখারি মন, কাঁদে তবু সেই ব্যথায়॥
রাগ: আশাবরি, তাল: লাউনি
সে যবে যায় দূরে চলে অমনি ছবি মিলায়॥
Saturday, April 8, 2023
হে মদিনাবাসী, প্রেমিক ধর হাত মম
হে
মদিনাবাসী, প্রেমিক ধর হাত মম।।
জ্বলওয়া
দেখালে দিল হরিলে বন্ধু হলো বেগানা
হেসে
হেসে সংসার কহে দীওয়ানা এ দীওয়ানা।।
বিরহের
এ রাত একেলা কেঁদে হলো ভোর
হৃদয়ে
মোর শান্তি নাহি কাঁদে পরাণ মোর।।
দুখের
দোসর কেউ নাহি মোর নাই ব্যথী ব্যথার
তোমায়
ভুলে ভাসি অকূলে পার করো সরকার।।
হে
মদিনাবাসী, প্রেমিক ধর হাত মম
ধারা:
কাওয়ালী,
তাল:
কাহার্বা আদি রেকর্ডিং: ১৯৩৬
কথা
ও সুর : কাজী নজরুল ইসলাম
প্রথম
শিল্পী: পিয়ারু কাওয়াল
Wednesday, March 29, 2023
সজল হাওয়া কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে
সজল হাওয়া
কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে,তুমি এসো ফিরে।উঠ্ছে কাঁদন ভাঙন-ধরা নদীর তীরে তীরে,তুমি এসো ফিরে।। বন্ধু তব
বিরহেরিঅশ্রু ঝরে গগন ঘেরি' লুটিয়ে কাঁদে বনভূমি অশান্ত সমীরে।। আকাশ কাঁদে,
আমি কাঁদি বাতাস কেঁদে সারা,তুমি কোথায়, কোথায় তুমি পথিক পথহারা।দুয়ার খুলে নিরুদ্দেশেচেয়ে আছি অনিমেষে,আঁচল ঢেকে রাখবো কত আশার প্রদীপটিরে।। রাগ : জয়জয়ন্তী, তাল : কাহার্বাআদি রেকর্ডিং : ১৯৩৬ কথা ও সুর : কাজী নজরুল b ইসলামশিল্পী : পারুল সেন
Monday, September 26, 2022
পথ চলিতে যদি চকিতে
পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়!
চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।
যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,
যে প্রিয়-নামে ডাকিতে মোরে সে-নাম ধরে বারেক ডাকিও।।
তোমার বধুঁ (হায়) পাশে যদি রয়,
মোরও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে আমারো অধিক ভালোবাসিও।
বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও আমি যাব সরিয়া,
রব না হ’য়ে পথের কাঁটা, মাগিব এ বর, মোরে ভুলিও।।
পথ চলিতে যদি চকিতে
রাগ : বারোয়াঁ-মিশ্র, তাল : কাহার্বা
আদি রেকর্ডিং : ১৯৩৩
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : জ্ঞান দত্ত
Saturday, July 2, 2022
বঁধু তোমার আমার এই যে বিরহ
বঁধু
তোমার আমার এই যে বিরহএক জনমের নহে ।তাই যত আছে পাই তত এ হিয়ায়কি যেন অভাব রহে ।।
বারে বারে মোরা কত সে ভুবনে আসিদেখিয়া নিমেষে দুইজনে ভালবাসি,দলিয়া সহসা মিলনের সেই মালাকেন চলিয়া গিয়াছি দোহে ।। আমরা বুঝি গো বাঁধিব না ঘর , অভিশাপ বিধাতার ,শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদ আর পারাবার । (যেন) মোদের জীবন মঞ্জরী দুটি হায়শতবার ফোটে শতবার ঝরে যায় ,(বঁধু) আমি কাঁদি ব্রজে তুমি কাঁদ মধুরায় ,মাঝে অপার যমুনা বহে ।।
Saturday, June 11, 2022
শাওন রাতে যদি
Fশাওন রাতে যদি স্মরণে
আসে মোরেবাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।। ভুলিও স্মৃতি মম নিশীথ-স্বপন
সমআঁচলের গাঁথা মালা ফেলিও পথ ’পরে।।
ঝুরিবে পূবালী বায় গহন দূর বনেরহিবে চাহি তুমি একেলা বাতায়নে। বিরহী কুহু-কেকা গাহিবে
নীপ-শাখেযমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়াদু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
Saturday, May 28, 2022
মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে)
মেঘ-বরণ কন্যা
থাকে মেঘলামতীর দেশে (রে)সেই দেশে মেঘ
জল ঢালিও তাহার আকুল কেশে।। তাহার কালো
চোখের কাজলশাওন মেঘের
চেয়ে শ্যামলচাউনিতে তার
বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)।। সে ব’সে থাকে
পা ডুবিয়ে ঘুমতী নদীর জলেকভু দাঁড়িয়ে
থাকে ছবির মত একলা তরু-তলে (রে)। কদম ফুলের
মালা গেঁথেছড়িয়ে সে দেয়
ধানের ক্ষেতেতারে দেখতে
পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে।।
মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে
তাল : কাহারবা
আদি রেকর্ডিং : ১৯৪৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : চিত্ত রায়
শিল্পী : মৃণালকান্তি ঘোষ
Wednesday, May 25, 2022
কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ,
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।
ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে,
মার হাঁক হায়দারী হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী
কাটাবী কাল বসে কি?
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি,
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা, আগুন জ্বালা,
ফেল উপাড়ি।
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।
শিল্পী : গোপাল চন্দ্র সেন
Monday, May 23, 2022
কে এলে গো, কে এলে গো চপল পায়ে
নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়েকে এলে গো, কে এলে গো চপল পায়ে।। ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখি উঠ্ল ডাকি’ বনের পাখি - উঠ্ল ডাকি’। নতুন চাঁদের জোছনা মাখি সোনাল-শাখায় দোল দুলায়ে।। সুনীল তোমার ডাগর চোখের দৃষ্টি পিয়েসাগর দোলে, আকাশ ওঠে ঝিল্মিলিয়ে।পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ-রেণু। ময়ূর-পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে।।
নতুন পাতার নূপুর বাজে তাল : দাদ্রা আদি রেকর্ডিং : ১৯৪১ কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : নীলিমা বন্দ্যোপাধ্যায় (রাণী)
Wednesday, May 18, 2022
আজো মধুর বাঁশরী বাজে
আজো মধুর বাঁশরী বাজেগোধূলি লগনে বুকের মাঝে।।
আজো মনে হয় সহসা কখনজলে ভরা দু'টি ডাগর নয়নক্ষণিকের ভুলে সেই চাঁপা ফুলেফেলে ছুটে যাওয়া লাজে।।
হারানো দিন বুঝি আসিবে না ফিরেমন কাঁদে তাই স্মৃতিরও তীরে।
তবু মাঝে মাঝে আশা জাগে কেন?আমি ভুলিয়াছি, ভোলেনি সে যেনগোমতীর তীরে পাতার কুটিরেসে আজও পথওচাহে সাঁঝে।।x
Subscribe to:
Posts (Atom)